Jul 13, 2011

সময় -- TIME



ফিরাবো কেমনে!
  আজ সময় সম্মন্ধে কিছু ভাবনা লিখতে ইচ্ছে হচ্ছে -- সকালে ফেসবুক খুলে দেখি ঝুমু লিখেছে .. পালাচ্ছে .. কেউ একজন লিখেছে .. কে? উত্তরে ঝুমু লিখেছে সময় . অনেক দিন থেকেই আমার মনে হয় সময় -টা কি ? কি তার সংগা ? একবার য়াহু তে প্রশ্নও করে দেখেচি পরিস্কার উত্তর পাইনি .. একজন লিখেছে সময়ে সংগা কেউ সেভাবে দেয়নি .. সবাই সময়ের মাপ নিয়ে ভেবেছে কিন্তু সময়ের সংগা নিয়ে সেরকম কেউ ভাবেনি. অথচ একথা তো ঠিক যে  সময় তো কেটেই চলেছে .. সবার - সে বড়লোক হোক বা গরিব .. সে জীব হোক বা জড়.
সময়ে কি কোনো সুরু কিম্বা শেষ আছে ? আমার সময় তো আমার জন্মের সাথে সাথে সুরু হযেছে আর মৃত্যুর সাথে শেষ হবে . কিন্তু প্রশ্নও হলো আমি তুমি বা কোনো চেতন জীব যদি না থাকতো তবেও কি সময় থাকে ?  আধুনিক পদার্থবিদ্যা বলে সময়ের সুরু বিগ বাং এর সাথে অর্থাত পদার্থ বা এই জড় জ্জগতের অস্তিত্য এর সাথে সময়ের সুরু . এও ঠিক যে এই ইন্দ্রিয় দ্বারা বোঝা জগতের পরিবর্তনের শুরুও তার অস্তিত্তর সুরু থেকে -- একটা অবস্থা কে আমরা বলি সুরু আর একটা অবস্থা কে বলি শেষ -- আসলে খানিকটা পরিবর্তন কেই আমরা সুরু আর শেষ এর মধ্যে ধরে রাখি -- আসলে পরিবর্তন সুরুর আগেও ছিলো আর শেষের পরেও থাকে -- অর্থাত পরিবর্তনের একটা একক আমরা আমাদর বোধ বুদ্ধি মতো বানিয়ে নিয়েছি আর তাকেই আমরা সুরু আর শেষ বই -- আসলে "শেষ নাহি যে শেষ কথা কে বলবে ?"
যেহেতু পরিবর্তন অমোঘ তাই তাকে মেনে নিয়ে আমরা তাকে মাপতে চেয়েছি , তুলনাকর্তেচেয়েছি অন্য পরিবর্তনের সাথে. যে কোনো রাশির সাথে একই ভাবে এমন এক পরিবর্তন আমাদের বাছতে হয়েছে যার পরিবর্তনের হারের আপাত কোনো পরিবর্তন নেই . অনাদিকাল থেকে সুর্য ওঠে আর অস্ত যায় রোজকার এই পরিবর্তনের কোনো পরিবর্তন নেই - মানুষ তাই একেই  সেই মাপকাঠি বানিয়ে নিয়েছে - মানে সূর্যের চারধারে পৃথিবীর অবস্থার পরিবর্তনকে মাপকাঠি বানিয়ে সময় মাপা সুরু হয়েছে -- এই দেখো আগের বাক্যে পরিবর্তনের জায়গায় সময় লিখে ফেললাম --- খুব কি ভুল লিখলাম ? এই আলোচনা থকে এটা কি মনে হলনা যে "পরিবর্তন"ই সময় , পরিবর্তনকেই আমরা সময় নামে ডাকি .
আমার খেলা যখন ছিলো তোমার সনে ,তখন কে তুমি তা কে জানতো ? 
যখন আমরা যাকে চেতনা বলে বুঝি সেই খন্ডচইতন্য অস্তিত্যতে আসেনি, তখন নাছিল পরিবর্তন, নাছিল সুরু না শেষ -- তখন খেলা আমার ছিলো তোমার সনে -- তুমি আর আমি আলাদা বোধ ছিলনা তাই তোমাকে জানার প্রশ্নই ছিলনা -- পরিবর্তন ছিলনা তাই সময় ছিলনা, তাই আদি আর অন্ত ছিলনা বিগ বাং হলো  খন্ডচইতন্য- এর আবির্ভাব বা আবির্ভাবের প্রতিতী.
কেউ কেউ বলেন এটা একটা ভ্রম -- কিন্তু ভ্রম বললে সত্য এবং ভ্রমিত এই দুইয়ের অস্তিত্ব মেনে নেওয়া হয় যা আসলে ঠিক নয় .. তাই আমার মনে হয় এটা একটা ঘটনা, একটা ফেনোমেনা -- যেমন সাগর আর সাগরের ঢেউ আমাদের কাছে  আপাত আলাদা হলেও আসলে বা সাগরের কাছে  একই ঠিক সেইরকম আপনাকে মোর জানা আমার ফুরাবে না -- কারণ আমি আর তুমি তো আলাদা নই ..যখন তা অনুভব করবো তখন হবে মহা সংকোচন (বিগ বাং এর উল্টো ) --- নদী সাগরে মিলবে -- মিটবে সব কারণ .   

No comments:

Post a Comment