Jan 2, 2021

কেস্ট জ্যাঠার গল্প।।

কেস্ট জ্যাঠার গল্প।
একদিন গড়ের মাঠের আড্ডায় কেস্ট জ্যাঠা প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুব কপচাচ্ছিলেন, অনেক লোক শুনছিলো মন দিয়ে, হঠাৎ কেস্টজ্যাঠা দেখে সামনের ভীড় পাতলা হচ্ছে,চমকে উঠে পেছন ফিরে দ্যাখে প্রতিষ্ঠান পেছনে দাঁড়িয়ে,  হেঁসে বলে, স্যার আপনি এখানে, আমি তো আপনারই ব্যাজস্তুতি করছিলাম, আপনি মাইবাপ, আপনার কথা, আপনার গুনকির্তন না করলে কি চলে।
মুচকি হেঁসে প্রতিষ্ঠান বলে "বেশ বেশ, করেযা, তবেই না আমার লোক।" এইনা বলে প্রতিষ্ঠান চলে যায় সেখান থেকে।  ভীড় ফিরে আসে, বলে কি জ্যাঠা, কি হল এক্কেবারে পালটি। জ্যাঠা বলে তবে একটা গল্প বলি শোন। 
এক গ্রামে এক চাষা বাস করত, বেশ ছিল চাষ বাস নিয়ে, হঠাৎ সকাল বেলা কোথাথেকে এক সৈনিক এসে হাজির,বলে শোন চাষা তুই আমার সেবা করতে বাধ্য, এই দেখ রাজার সনদ,করবি তো?  নাহলে কিন্তু  এই আছে গুলি ভরা বন্দুক, যা আমার জন্য খাবার নিয়ে আয়। চাষা কোন উত্তর নাদিয়ে খাবার নিয়ে আসে, খাবার খেয়ে সৈনিক বলে দে আমার জুতো খুলিয়ে, বিছানা করে, আমি এখন ঘুমাব। চাষা হুকুম তামিল করে।
এভাবেই  দিন যায় সৈনিক খেয়ে আর ঘুমিয়ে ক্রমশ মোটা হতে থাকে, আর এক দিন ঘুমের মধ্যেই হার্টফেল করে মরে। চাষা এসে দেখে মোটা সৈনিক মরেছে,  পায়ে একটা দড়ি বেঁধে টান্তে টান্তে বাইরে নিয়ে আসে লাশ, তারপরে ঠেলা মেরে নালায় লাশটা ফেলে দিয়ে বলে ----- না।
কিছু বুঝলে? 
যখন প্রতিবাদ করলে ধ্বংস হবার সম্ভবনা, তখন বুদ্ধিমানেরা সময়ের অপেক্ষা করে,টিঁকে থেকে।
****
গল্পটা বেরটোল্ট ব্রেষ্টএর কয়নার গেশিষ্টের একটার অবলম্বনে বলা।বহুবছর আগে পড়া গল্প।
****