ইচ্ছে পাহাড় ইচ্ছে নদী
ইচ্ছে বাউল হতেম যদি ..
একনিমেষে স্বপ্ন ঘুড়ি
আকাশ জুড়ে ইলশেগুড়ি
ইলশেগুড়ি, ইলশেগুড়ি
স্বপন মায়ায় আমরা ঘুরি
বেয়ে পাহাড় ইচ্ছে নদী
পৌছে যেতাম সেথ্য় যদি
যেথা ইচ্ছে বাউল আরশি ঘরে
সত্যি হয়ে বিরাজ করে
তবে সফল ইচ্ছে করা
খতম হত ঘূর্ণি ঘোরা...
No comments:
Post a Comment