Jul 15, 2011

তারে ধরি ধরি, মনে করি, ধরতে গেলে আর মেলে না।

দেখেছি রূপ সাগরে মনের মানুষ
কাঁচা সোনা,
তারে ধরি ধরি, মনে করি,
ধরতে গেলে আর মেলে না।

বহুদিন ভাব তরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখা শোনা।
তারে আমার আমার মনে করি
আমার হয়ে আর হইলো না।

সে মানুষ চেয়ে চেয়ে
ফিরিতেছি পাগল হয়ে,
মরমে জ্বলছে আগুন, আর নেভে না।
আমার বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রাণ বাঁচে না।


পথিক কয় ভেবো না রে
ডুবে যাও রূপসাগরে
বিরলে বসে করো যোগসাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিও না।

দেখেছি রূপ সাগরে মনের মানুষ
কাঁচা সোনা,
তারে ধরি ধরি, মনে করি,
ধরতে গেলে আর মেলে না।

No comments:

Post a Comment