Oct 1, 2013

নয় নয় এ মধুর খেলা-
তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা
নয় এ মধুর খেলা ।।
কতবার যে নিবল বাতি, গর্জে এল ঝড়ের রাতি-
সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা ।।
বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে।

দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে ।
ওগো রুদ্র, দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে-
তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা ।
।

Jul 22, 2013

গবিন্দগপাল এবং রাধারানী দেবীর ----~----- শ্রীশ্রীমদনমোহনাষ্টক

গবিন্দগপাল এবং রাধারানী দেবীর গাওয়া এই গান কারো কাছে আছে? আমার কাছে টেপে ছিলো কিন্তু এখন আর নেই.. সুধু মনের মধ্যে গুন গুন করে ... আবার কানে শুনতে চাই ...
----~-----
শ্রীশ্রীমদনমোহনাষ্টক
জয় শঙ্খগদাধর নীলকলেবর, পীত পটাম্বর দেহী পদম্‌ ।
জয় চন্দনচর্চ্চিত কুন্ডলমন্ডিত, কৌস্তুভশোভিত দেহী পদম্‌ ।।
জয় পঙ্কজলোচন মারবিমোহন, পাপবিখন্ডন দেহি পদম্‌
জয় বেণুনিনাদক রাসবিহারক, বঙ্কিম সুন্দর দেহি পদম্‌
জয় ধীরধুরন্ধর অদ্ভুত সুন্দর, দৈবতসেবিত দেহি পদম্‌
জয় বিশ্ববিমোহন মানসমোহন, সংস্থিকারণ দেহি পদম্‌
জয় ভক্তজনাশ্রয় নিত্যসুখালয়, অন্তিমবান্ধব দেহি পদম্‌
জয় দুর্জ্জয়শাসন কেলীপরায়ণ, কালীয়মর্দ্দন দেহি পদম্‌ ।
জয় নিত্যনিরাময় দীনদয়াময়, চিন্ময় মাধব দেহি পদম্‌
জয় পামরপাবন ধর্ম্ম পরায়ণ, দানবসুদন দেহি পদম্‌ ।।
জয় বেদবিদাম্বর গোপবধুপ্রিয়, বৃন্দাবনধন দেহি পদম্‌ ।
জয় সত্যসনাতন দুর্গতিভঞ্জন, সজ্জনরঞ্জন দেহি পদম্‌ ।।
জয় সেবকবৎসল করুণাসাগর, বাঞ্ছিতপূরক দেহি পদম্‌ ।
জয় পূতধরাতল দেবপরাৎপর, সত্ত্বগুণাকর দেহি পদম্‌ ।
জয় গোকুলভুষণ কংসনিসূদন, সাত্বতজীবন দেহি পদম্‌ ।
জয় যোগপরায়ণ সংসৃতিবারণ, ব্রহ্মনিরঞ্জন দেহি পদম্‌ ।

Jul 9, 2013

ওই ছেলেটা,



নীরেন্দ্রনাথ এর লেখা থেকে :---
ওই যে ছেলেটা,
ওকে আমি চিনি।
ও আমার ন্যাপথালিনের গন্ধে ভরা ছেলেবেলা।

আমার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ছেলেবেলার ভিড়।
শুভার্থীরা বলে, ‘মশাই
আপনার কিছু হবে কী করে?
আপনি তো সেই
ছেলেবেলাতেই আটকে রইলেন।
তার জাল কেটে আপনার
অনেক আগেই বেরিয়ে আসা উচিত ছিল।‘

শুনে আমি কিছু বলি না।
শুধু ভাবি যে, যারা বেরিয়ে আসে,
তাদেরই বা কী হয়?

জীবন



কারোর কাছে জীবন মানে তীর্থ পথে চলা, 
কারোর কাছে জীবন সুধু তোমার কথা বলা, 
খিদের জালায় জীবন সুধু খাবার জন্য বাঁচা 
আঁতেল ভাবার সময় কোথায় চাচা ?
জীবন মানে আর কিছু নয় জীবন তো উত্সব ... 
পাবার যোগ্য হই বা নাহই চাই আমাদের সব ...
জীবন মানে অনেক বন্ধু অনেক দুক্ষ ব্যথা
জীবন মানে অনেক সত্রু অনেক সুখের কথা ...
সময় সদাই বলেই চলে আমার কানে কানে....
আর বেশি নাই , দলদি খোঁজো তাই জীবনের মানে ~


May 9, 2013

২৫শে বৈশাখ:-

আরও একটা পঁচিশে বৈশাখ , দিলো ডাক,
তোমার সুরে সবার জীবন পূর্ণ  হয়ে যাক ,
তোমার পায়ে আমার প্রনাম জীবন জুড়ে থাক,
গানের সুরে সকল ব্যথা উধাও হয়ে যাক,
মাতাল করা পাগল হাওয়া সকল তরুর শাখে,
নুতন করে জীবন চেনায় পঁচিশে বৈশাখে,
রবি তোমার উজল কিরণ তম করুক দূর,
বেজেউঠুক সকল কাজে তোমার গানের সুর.
--------------------------------------------
aaro ekta ponchishe baisakh, dilo dak ,
tomar sure sobar jibon purno hoye jak ,
Tomar paye amar pronam jibon jure thak,
ganer sure sokol byatha udao hoye jak.
matal kora pagol hawoa sokol torur sakhe,
notun kore jibon chenay ponchishe boisakhe,
robi tomar ujol kiron tomo koruk dur,
beje uthuk sokol kaje tomar ganer sur.
---------------------------------------------

May 7, 2013

ভগবান

আমি ভগবান কে দেখেছি .. তিনি আমাদেরই ডাক্তার বাবু .. ডাক্তার পরিমল রয় .. মানুষের মাঝে .. মানুষের পাশে ভগবান হেঁটে বেড়ান .. যদি দেখতে চান তবে আজো আরিয়াদহ আসতে পারেন ... তাঁকে দেখলে মাথা ঝুঁকে যায় .. রাস্তায় পায়ে হাতদিয়ে প্রনাম করতে হয় ...
---------
দুটো ছোট্ট ঘটনা বলি ...
১) ডাক্তারবাবুর বাড়িতে বারান্দায় বসেআছি দেখাবো বলে ..ডাক্তারবাবু এক এক করে দেখছেন .. একটা বাচ্চা নিয়ে বসে আছে এক মা , আমার পাশেই , ডাক্তারবাবু বাচ্চাটাকে দেখলেন , ঔষধ লিখেদিলেন তারপর মার দিকে তাকিয়ে বললেন " কিহলো ভালো করে খাওয়া দাওয়া করাহচ্চেনা .. রক্ত কমে যাচ্ছেতো এরকম করলে চলবেনা .. নিজেকেও যেনো দেখা হয়.. এই ওষুধটা যেনো খাওয়া হয় .. আর মোচা, থোর, কাঁচকলা যেনো খাওয়া হয় ..." (পাসিভ ভয়েসে বলা ডাক্তার বাবুর অবাক করা স্টাইল, চেষ্টা করলেও সব কথা এভাবে বলা সহজ নয় ) ভাবতেপারেন .. বাচ্চাটাকে দেখতে দেখতে মাকেও আড়চোখে দেখেনিয়েছেন .. সে কিন্তু দেখাতে আসেনি ...
২) ১৯৭৩ সাল ৫ই অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর রাত .. মাঝরাতের পর সন্ধিপুজা ..রাত তিনটে হবে ...মা উঠেছেন সন্ধিপুজায় যাবেন হঠাথ বাবার বুকে প্রচন্ড ব্যথা ... মা চিত্কার করে জাগালেন তাঁর সতেরো বছরের ছেলেকে ..নিজে লাগলেন সেবায় ছেলে ছুটলো ডাক্তারবাবুর বাড়ি .. ডাক্তারবাবু তখন দোতলায় থাকেন নিচে থেকে চিত্কার করায় ডাক্তারবাবু জান্লাদিয়ে প্রশ্নও করেন কি হয়েছে ? সব সুনে বললেন তুমি যাও আমি এখুনি আসছি ... তিনি তাই এলেন .. যদিও বাবা তার আগেই চলে গিয়েছেন .. আমার বাবার ডেথ সার্টিফিকেট প্রিমল্বাবুরি দেওয়া .. ভাবুন দুর্গাপুজো অষ্টমীর রাত তিনটে .. তবু ডাক্তারবাবু এসেছেন ... ভাবতে পারেন..?

May 3, 2013

ভুল হয়ে গেছে বিলকুল ...

ভুল হয়ে গেছে বিলকুল ... 
ফুল ফোটা বড় লজ্জার ভেবে ফাগুনে ফোটেনি লালফুল ... 
ভুল হয়ে গেছে বিলকুল ... 
দুপারের লোক ভেসে যাবে ভেবে ভাসায়নি নদী দুইকূল ... 
ভুল হয়ে গেছে বিলকুল ... 
গাছটাকে আজ অক্ষম বলে , নাভাসানো কুল বড় ভুল ... 
ভুল হয়ে গেছে বিলকুল,
চাইলেও আজ ফুটবেনা ফুল, ভাসবেনা আজ দুইকূল ..
ভুল বহে গেছে বিলকুল ..
সময় নদীর জল বয়ে গেছে
কেমনে সুধারি সেই ভুল?
ভুল হয়ে গেছে বিলকুল।।