Sep 30, 2011

শিউলি


শিউলি শিউলি শিউলি,
মাটি টা যেই ছুইলি,
তোর আর মাটির গন্ধ মিশে,
পুজোর কথা কইলি..
পুজোর গন্ধে বিভোর সকাল
ব্যস্ত বিকাল খামখেয়াল
সবাই যে তোর গন্ধে খোঁজে
মাযের শিল্প শৈলী।
হটাত্‍ করে পুজোর আলো
তোরেই বুঝি ডাক পাঠাল
পুজোর সাজে কেমনে রে তুই
মিষ্টি কথা কইলি ?
ঝরেই যে তুই সিক্ত ভুঁযে
গেলি শারদ সপ্ন ছুয়ে
মিষ্টি কথার রেশ টা নিয়ে
মনের মাঝে রইলি
বৃনতে নিয়ে বাসন্তী রং
রাঙালি মন আর আভরণ,
আজকে মাএর অভিষেকে
তুই স্বাগত কইলি,
ওরে আমার শিউলি,,,,,
শিউলি শিউলি শিউলি
তোকে ঘিরে ময়ের আশিস
অকাল বোধন ভোরে
অভিষেক আজ তিনটি কবির
শিউলি ভেজা নীরে
সৃষ্টি সুখে পূজার সাজে
গানের ভেলা বাইলী
শিউলি শিউলি শিউলি
শিউলি ময়ের গন্ধ মাখা
শিউলি পটে পুজো আঁকা
শিউলি দেখে মনটা বলে
মিছেই ঘরে রইলি ।
শিউলি শিউলি শিউলি।

Sep 12, 2011

ঘুম কাটেনা ,ঘুম কাটেনা,
ঘুম কাটলে ফুল ফোটে না,
ঘুম কাটলে সকল মিলায়,
ঘুমের মধ্যে যাদের খেলায়,
সময় কাটে জীবন বেলায়.

ঘুম  কাটে  না ..কোনো  সময়,
ঘুমের  ঘরেই  বাস,
ঘুমের ঘোরেই করছে সবাই
ভ্রম ফসলের চাষ,
ভ্রম  ফসলে  স্বপ্নের  বুদ  বুদ..
আতশ  কাঁচে  ধাক্কা  খেয়ে  
নিভছে  বারোমাস ,
তাও  আমার  এই  ঘুমের বাসায় বাশ,
ঘুম কাটেনা বলেই মোদের ঘুমের বাসায় বাশ,
স্বপ্নসুখের ভোগেই চলে জীবন জুড়ে শ্বাস.

ঘুম কাটলেই ঘট ভরে যায় আনন্দ আর বিবেকে,
স্কটিশ পাড়ার বিলেকে সব বিশ্ব জানে বিবেকে.

Sep 10, 2011

ঝুমনি লিখেছিলো :-
হারিয়ে   গাছে  ...নন্টে  ফন্টে ..বুদ্ধু  ভুতুম ..লালকমল ...
হারিয়ে  গাছে..নিশুত  রাত  এ ..গল্প  শুনে  শান্ত  ঘুম ...
হারিয়ে গাছে..dd-1 ছুটি  ছুটি দেখার  স্বাদ ...
ছোট্টবেলা  পালিয়ে  গাছে..বদলে  গাছে খেলার  ছাদ ..
আজকে  শুধু ...মন  ছুটি চায়ে .."বড়  হবার " জেল  থেকে ...
ধুলোর  পরত ...চাদর  হয়ে ..স্মৃতির  নেশা  দেয়  ঢেকে .

আর আমি :-
মোদের সময় হারিয়ে ছিলো স্বপনকুমার ,মোহন সেই,
গল্প সোনার সময় গেছে বলার কোনো সুযোগ নেই
হারিয়ে ছিলাম ইন্দিরা দি স্বপন বুড়োর গলার সর
হারিয়ে যাওয়াই নিয়ম যখন মিছেই থাকা স্মৃতির পর,
বড় হওয়া বুড়ো হওয়া আটকে রাখার উপায় নেই,
দেখতে বদল উপর উপর আসলে তাঁর বদল নেই .