আজ একটা গল্প বলি, আমার শোনা লেখা নয়।একবার একজন লোক শুনলো যে ধ্যান করলে নাকি সব পাওয়া যায়, তাই সে ঠিক করল ধ্যান শিখবে।
কিন্ত কে শেখাবে? লোকে বলে তিব্বতি লামারা নাকি ভাল ধ্যান করতে জানে। লোকটা অনেক কষ্টে হিমালয় অতিক্রম করে তিব্বত পৌঁছে গেল। এক লামাকে দেখে সে বলল তাকে ধ্যান সেখাতে। লামাতো রাজি কিন্তু তার একটা সর্ত আছে। সে বলল যে তিন দিন বাঁদরের কথা ভাবা চলবেনা। তারপর লামাজি ধ্যান সেখাবেন। লোকটা ভাবলো এ আর কি আছে,এম্নিতেই বাঁদরের কথা ভাবা হ্য়না।তাই সে রাজি হয়ে গেল।
মঠ থেকে বেরিয়েই ভাবল বাঁদর এর কথা ভাবা চলবেনা, তাইতো আবার বাঁদর। এর পর যাকিছু ভাবতে যায় বাঁদর হাজির। চারিদিকে ছড়িয়ে বাঁদর, যেদিকে তাকাই বাঁদর। তিন দিন পর সে লামাজিকে বলে আমায় ধ্যান পরে সেখাবেন আগে বাঁদর তাডান। কি যে হল আমি বাঁদর ছাড়া কিছুই মনে আসছেনা।
লামাজি বললেন বেশ এক কাজ কর, আগামী তিন দিন তুমি বাঁদর ছাড়া আর কিছুই ভাববেনা,তাহলেও হবে,তোমার ধ্যান সেখা।লোকটা ভাবল আরে বাঁদর ছাড়া কিছুই দেখতে পারছিনা,তাহলে তো এটা সুহজেই হবে,সে রাজি হয়ে গেল।
যেই না মঠের থেকে বেরিয়েছে,সব বাঁদর ভ্যানিস।চার দিকে নদী পাহাড় মানুষ জন কিন্তু বাঁদর নেই। তিন দিন ধরে চেষ্টা করেও বাঁদরের দেখা পেলনা।
তিন দিন পর সে এসে লামাজি কে বলল " আমার আর ধ্যান সেখা হলনা।"
লামাজি বললেন " দেখ মন কে বশ করা একটা খ্যপা সাঁড়ের শিঙের ওপরে সরসে রাখার মত কঠিন - আর তাই করার চেষ্টা করাই ধ্যান।"
আশীষ ঘোষাল।।