পাগলের আবার নতুন চিন্তা-------"আমি।"
আমি হচ্ছি আমি, আরে বাবা আমার মতন কটা লোক আছে, আমার মতন বুদ্ধিধরে, আমার মতন বিদ্যা ধরে, আমার মতন পয়সা ওয়ালা কটা আছে? আর আমার ব্যাবহার? এরকম কটা খুঁজে পাওয়া যাবে? আমার দুরদৃষ্টি? ভাবা যায়? কত দিন আগে আমি যা ভেবেছি লোকে এখন তাই ভাবছে, হুঁহ, সবাই যদি আমার মতন হত তাহলে আর কথা ছিলনা, সবাই আমাকে কত ভাল ভাবে, আমি কত ভাল কাজ করেছি, আমি কত দেশ দেখেছি, আরে সবাই তো মনে মনে আমাকে হিংসেই করে।
আমি যে দারুন তা ভাবতে আমার খুব ভালই লাগে আর আর ভাল লাগে যখন আমাকে লোকে বিরাট ভাবে আর প্রসংসা করে।
আমি এত ভাল, এত বড়, তবু কোন কোন সময় কেউ কেউ যখন আমাকে ছোট করে, বড্ড খারাপ লাগে, আর সওয়া যায়না যখন কেউ আমাকে অন্যের সামনে ছোট করে। ওদের কাছে কতদিন ধরে আমি ভাল,আমি বড়, আর আজ কিনা আমার সেই ভাব মুর্তিটা একদম ধুলায়? খুব মজা লাগে যখন আমার সামনে কেউ আর একজনকে ছোটকরে, ব্যাটা নিজেকে খুব বড় মনে করে,আর সবাইকে চায় ওকে বিরাট ভাবুক, কিরম দিল? আহ! আজ প্রানটা জুড়িয়ে গেল। ব্যাটা সেদিন অন্যের সামনে আমাকে ছোট করেছিল, আজ কি হল.... এবার?
একটু ভাবলে দেখা যাবে যে আমরা সবাই (প্রায়) মনে মনে একটা আমার মতন পুতুল গড়ে সেটাকে বড্ড ভালবাসি, বড্ড বড় আর ভাল মানি, চাই সবাই তাই ভাবুক, ওর গড়া পুতুলটার চেয়ে আমার টা ভাল।তাই কেউ আমকে আমার পুতুলটা খারাপ বললে আমার খারাপ লাগে, আর আরো খারাপ লাগে যদি অন্যের সামনে বলে। কারন আমার পুতুল আমারকাছেই সুধু ভাল নয় সবার কাছে ভাল হক এটাই আমি ভিষন ভাবে চাই।
দেখেন না লোকে বলে "আমাকে বোলল বলল,সবার সামনে বলার কি ছিল?"
দেখেন না বলে " আরে কি পরে যাচ্ছিস, লোকে রাস্তায় কি ভাববে?" মানে আমি চাই যে আমাকে চেনেনা, আমিও যাকে চিনিনা,সেও আমাকে সুন্দর ভাল স্মার্ট ভাবুক।
ওই পুতুলটা আমার অহং। আর আমি ছবির বেড়ালটার মত এই মোহ জলে নিজেকে বাঘ দেখছি।
