57,62,72 এগুলো কোনো পাহাড়ে যাবার বয়স হলো?
তবু টানে .. জম্ম কম্মো সমতলে তবু কেন যে হাড়ে হাড়ে পাহাড়...,বুঝিনা,
যাকগে বেশী না বকে বরং আমাদের যাবার গল্প শুরু করি ...
মাসতিনেক আগে তিন বুড়ো তে যুক্তি করে বাঘ এক্ষ্পের্স্সে টিকিট কাটা ছিলো .. এবার একদম এ সি র টিকিট .. তিনজনে বাঘের পেটে চেপে ঠান্ডায় ঠান্ডায় প্রায় ৩৯ ঘন্টা কাটিয়ে এসে পৌছলাম কাঠগুদামের আগের স্টেশন
হলদোআনি তে .
কোথায় যাবো?, না পঞ্চচুল্লি গ্লেসিয়ের বা পঞ্চচুল্লি বেস ক্যাম্প...
কি দরকার ওই বিদঘুটে জায়গায় যাবার ,তাও আবার এত কষ্ট এবং খরচা করে? ...
প্রশ্নগুলো সহজ আর উত্তরটাও জানা .... ( Because it is There).
হলদোআনি তে যশদার এক বন্ধু থাকেন "বিশ্বনাথ" .. তা বাবা বিশ্বনাথ এর ডেরায় আমাদের স্থান এবং স্নান হলো .. অত্যন্ত সমাদরেই হলো , দপুরে ভরপেট খেয়ে বিশ্রাম . বিকেলে গাড়ী ঠিক করে বাড়িফিরে রামভজনা আর মুরগি ভাত .. বেড়ে কাটলো দিনটা ... একটু গরম ছিলো ...নাহলে এক দম ফাস্ট ক্লাস .
পরের দিন ভোর বেলায় গাড়ী চড়ে বাবা বিশ্বনাথের ডেরা ছেড়ে তিন বুড়ো তে রওনা দিলো ধারচুলা .. খানিক যাবার পর যশ দার মনে পড়ল, এই যা লুঙ্গি তা তো পড়েরইল বিশ্বনাথের ডেরায় , কি আর করা , গাড়ী চললো ধারচুলা ..এও এক চুলা ..মাঝে কালী নদী ..এপারে তুমি শাম (ভারত) ওপারে আমি (নেপাল) মাঝে কালী বহেরে ...ভোর বেলাতে বেরিয়ে সারাটা দিন মহিন্দ্র মক্ষ তে কাটিয়ে মোটামুটি কাহিল হয়ে তিন বুড়ো গিয়ে পৌঁছালো সেই চুলা অর্থাত ধারচুলা. তাওতো মাঝের চারজনের সিট আমাদরে তিন জনের জন্যে নেওয়া হয়েছিল তাই খানিক সুবিধা হয়েছিল, নাহলে আরো কষ্ট হতো .
পৌঁছেই প্রথমে হোটেল খোঁজা, কে এম ভী এন কৈলাস মানস যাত্রীদের ভিড়ে ভর্তি তাই আমরা ঘর নিলাম আগের বার যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলেই .. অর্থাত দেব্ভূমি তে তারপর তিনজনে ধাওয়া করলাম পার্মিসন এর জন্য .. অফিস বন্ধ .. পাশের জেরক্স এর দোকান থেকে এক সেট ফর্ম কেনা হলো পরের দিন দরকার হবে বলে ..
আর কোনো কাজ নেই সেদিনের মতো তাই কি আর করা তিন বুড়ো তে শশা পিয়াজ গাজর টমেটো ,পকোড়া আর সীতাপতি নিয়ে উঠে পড়লো হোটেল ঘরে . প্রথমে সালাদ প্রস্তুত পরে রাম ভজনা .. আর অল্পকিছু খেযে ঘুম.
পরের দিন সকাল হতেই জলখাবার ,স্নান ইত্যাদি করে সবাই মিলে ছবিসাটাফর্ম ভরে এস ডি ও র অফিসে হাজির,ফর্ম দেখে তিনি বললেন এতসতর তো দরকার নেই.. শুধু একটা অফিসিয়াল ইনফরমেশান দিতে হবে কারণ এই রুটে আমরা ইনার লাইন পেরবনা... দেখো কান্ড .. কত লোক কে জিগ্গেস করেছি সব্বাই বলেছে নিতে হবে .. মানে কেউ নিজে করেনি আর ন্যাজ উল্টে দেখেও নি এঁড়ে কি নই .
যাই হোক এদিকটা সহজেই মিটে গেলো , খবর নিয়ে দেখা গেলো যে আমাদের যেতে হবে ধার বলে এক তা যায়গায় আর সেখান থেকে হাঁটা শুরু .. কিছু লোক আমাদের পোর্টার হবার জন্য বল ছিলো কিন্তু যশদা বললেন যে ধার থেকে নিয়ে নেওয়া যাবে .. ভেবেছিলাম একজনের সাথে অন্তত কথা বলতে দোষকি কিন্তু সে আর হলো না .