রোজ কত কি ঘটে যাহা তাহা,
এমন কেন সত্যি হয় না আহা......
***********************************
আজ ছ মাস হল বিশ্বব্যাপিঅতিমারির অবসান হয়েছে। পৃথিবীর দাদারা, আমেরিকা,চীন, রাশিয়া ভাইয়েদের সমেত চৈতন্য হয়েছে, সবাই মিলে বসে ঠিক করেছে আর দেশ নয় আমরা এই গ্রহের অধিবাসী, একদল কে নিংড়ে অপর দলের ভোগ নয়, এই গ্রহের সকল প্রানীর এই গ্রহে বাস করার অধিকার আছে, সব মানুষের খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা পাবার অধিকার আছে। এই ভাবে ভাবতে গেলে দাদাগিরির করার ইচ্ছে ত্যাগ করতে রাজি দাদারা, তারা বুঝে গেছে প্রকৃতির কাছে আমরা নগন্য, প্রকৃতি থেকে যত নিংড়ে নেব সুবিধা, ততই ঘনিয়ে আসবে সংকট। আর প্রকৃতির কাছে আমরা অসহায়, তাই পরিবেশ বাঁচাতে সবাই রাজি তথাকথিত ভোগ বাদী সভ্যতার রাশ টানতে,,রাজি বাইরে থেকে দৃষ্টি ভিতরে ফেরাতে..…...
বসুধৈব কুটুম্বকম
ReplyDelete