সকাল বেলা একটা গানের সুর কানে এল,রবি ঠাকুরের গান।
না চাহিলে যারে পাওয়া যায়,
তেয়াগিলে পরে আসে,
আমি দিবসে সে ধন হারায়েছি,
তারে পেয়েছি আঁধার রাতে......
----++++----
কারে পাওয়া যায় "না চাহিলে"?
কারে নয়? সুখ, সন্তোষ, শান্তি,ভালবাসা,........
কারন এগুলো সব না পাওয়ার কারনই" চাওয়া"।
সকল দু:খ,অশান্তি,... কারন পেতেচাই পাইনা, কিম্বা হারাতে চাই, হারান যায়না।
এমনকি তাঁকেও, পাওয়া যেতে পারে যদি "না চাহিতে পারি"
যদি সুখ দু:খ না চাই, যদি দুটোকেই সমান ভাবে নিতে পারি,ঐ ভাবে কর্তব্য করতে পারি তবেই তো তাঁকে পাওয়া যায়....সেকথা তো তিনি নিজেই বলেছেন।
সুখ দু:খে সমে কৃত্ত্বা,লাভা লাভৌ,জয়া জয়ৌ,......
কিন্তু কখন পাওয়া যায়?
আমি দিবসে সে ধন হারায়েছি,আমি পেয়েছি আঁধার রাতে.....
তাঁকে পেতে পারিনা দিনমানে যখন আমি জগতের সব চাহিদার দিকে চেয়েথাকি,জেগে থাকি সকল পাওয়ার আশায়।
তাঁকে পেতে পারি তখন যখন চাহিদার আলো চলে যায়, সবকিছু সমত্ত্বের আঁধারে ঢেকে যায়।
এও সুধু রবি ঠাকুর নন,কৃষ্ণ ঠাকুরও বলে গিয়েছেন।
যশ্যাং জাগৃতি সর্বভুতানাম সা নিশা পশ্যত মুনে।
------------++++++++-------------------
মন লাগো মেরে ইয়ার ফকিরি মে
ReplyDelete