Nov 22, 2020

কারন।

একদিন রোয়াকে আড্ডা চলছে, কেউ বলছে এত যুদ্ধ কেন? কেন সবাই শান্তিতে থাকতে পারেনা? কেন বিশ্বমহামারী কেন এত সমস্যা?  রোয়াকের যিনি সবজান্তা তিনি বললেন তবে একটা গল্প শোন। তখন জার্মান পড়ি,সেই ক্লাসে সুনেছিলাম। 
"একদিন বেচুবাবু বলল আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় বেচুবাবু,আমি যেকোন কাউকে যাকিছু বিক্রি করতে পারি।তাই শুনে বাজি হল যদি বেচুবাবু বুনো মোষকে গ্যসমাস্ক বিক্রি করতে পারে তবে সবাই মিলে মেনে নেবে আর পুরষ্কার একটা শিভাস রিগাল।
বেচুবাবু গ্যাস মাস্ক নিয়ে জঙ্গলে গেল বুনো মোষকে বেচতে, মোষ তো ফেঁড়ে ফেলে আর কি, কোন মতে পালাতে পালাতে একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিল বুনো মোষকে, বলল দরকার হলে ফোন কোর।
দিন যায়, বুনোমোষ বেশ আছে জঙ্গলে।হঠাৎ একদিন যন্ত্রপাতি এল জঙ্গল কেটে এক কারখানা হল, চিমনি দিয়ে গলগল করে বেরোতে লাগল কাল ধোঁয়া, বুনো মোষের দম আটকে আসতে লাগল।তার মনে পড়েগেল বেচুবাবুর কথা, কি আর করা ফোন করে ডেকেনিল বেচুবাবুকে, কিনল গ্যাস মাস্ক। সুধু যাবার সময় বেচুবাবুকে প্রস্ন করে, বলুন তো কিসের কারখানা এটা,আমাকে গ্যাস মাস্ক পরিয়ে ছাড়ল।
বেচুবাবুর উত্তর ঃ-- কেন? গ্যস মাস্কের।"
*****
বুঝলি কিছু? 
যুদ্ধের জন্য অস্ত্র, আর অস্ত্রের জন্য যুদ্ধ।
####
ভাইরাসের জন্য ভ্যাক্সিন আর ভ্যাক্সিনএর জন্য ভাইরাস।
******
সবজান্তা দাদার সহজ সমাধান।

No comments:

Post a Comment