Nov 2, 2020

কেন?

কেন?
কথায় কথায় "কেন" বল কেন? কেন মানে কি? কি জানতে চাও কেন বলে?
প্রস্নটাতো সহজ, আর উত্তরওতো জানা।
"কেন" বলে আমরা কখন কার্য-কারন সম্বন্ধ জানতে চাই, কখন কোন ঘটনা বা কার্যের উদ্দেশ্য বা পারপাস জানতে চাই।
আবার কখন কখন আমরা কিভাবে (মেকানিসজম) অর্থেও কেন ব্যাবহার করি। 
একটু ভাবলেই দেখা যাবে যে কার্য-কারন শৃঙ্খলএর একটা অংশের বর্ননা হচ্ছে "কিভাবে" এর উত্তর।
মনে করাযাক কাক এসে বসল তাল গাছে, ঢিপ করে একটা তাল পড়ল।দুটো কাজ হয়েছে, কাকের এসে তালগাছে বসা,আর তাল পড়া, এখন প্রস্ন তাল পড়ার ঘটনা কেন ঘটল?
উত্তর হতে পারে কাক এসে বসল তাই, আবার এও হতে পারে যে মুহুর্তে কাক বসল ঠিক সেই সময় তালের বোঁটা আলগা হয়ে আর তালকে ধরে রাখতে পারলনা, তাল পড়ল।
প্রথম ক্ষেত্রে কাক বসা আর তাল পড়ার মধ্যে কার্য- কারন সন্মন্ধ আছে আর দ্বিতীয় ক্ষেত্রে নেই, ঘটনা দুটির সমাপতন হয়েছে।কিন্তু এ ক্ষেত্রেও তাল পড়ার কারন আছে, আর তা হল তালের পেকেজাওয়ায় বোঁটা আলগা হওয়া।
কেন তাল পড়ল,  তার  আরো একটা উত্তর হতে পারে            " গোপালের তালেরবড়া হবে বলে"।  এখানে কেন প্রস্নটি তাল পড়ার উদ্দেশ্য বা পারপাস জানার প্রস্ন।
কেন তাল পড়ল তার উত্তর যদি হয়, কাক এসে তাল গাছে বসল,ফলে তালের গাছ একটু নড়ে উঠল, এদিকে তালটা পেকে গিয়েছিল আর বোঁটা আলগা ছিল নাড়াখেয়ে তালটা পড়ে গেল।এখানে কেন প্রস্নটা কিভাবে অর্থে করা হয়েছে।
কিভাবে এই প্রস্নের উত্তরও সেই কার্য-কারন শৃঙ্খল, কিন্তু একটা কার্য-কারন নয়,কয়েকটা পর পর। 
বিজ্ঞান কেন প্রস্ন করে কার্য-কারন জানতে বা কিভাবে অর্থে।
আইনস্টাইন বলে ছিলেন "don't ask me why ask me how?
আর দর্শন বা আদ্ধ্যাত্ম প্রস্নকরে উদ্দেশ্য বা পারপাস জানার জন্য।
গেল তো সব গুলিয়ে?

No comments:

Post a Comment