Nov 21, 2020

চাহিদা।

সেদিন ছিল এক ঝলমলে সকাল, সমুদ্রের ধার,নিকন ক্যামেরা ঝুলিয়ে এক বাবুমশাই বিচ বরাবর হাঁটতে হাঁটতে যাচ্ছে, জেলেরা মাছ তুলেছে, বাবু ছবি তুলছেন। হঠাৎ নজরে এল এক জেলে, জলের ধারে নৌকা বেঁধে নৌকায় আধশোয়া হয়ে বিড়িতে সুখটান দিচ্ছে।বাবু এগিয়ে গিয়ে বললেন " কি কত্তা মাছ ধরতে যাবে না?"
"আজকের মত হয়ে গেছে" উত্তর এল।
 "তাতে কি আবার যাও"
"গেলে কি হবে?"
"আরো মাছ পাবে মানে আরো টাকা"
"টাকা পেলে কি হবে?"
"আরে! টাকা পেলে একটা যায়গায় দশটা নৌকা হবে, কত লোক খাটবে। "
"আর আমি?"
"আরে তখন তো তুমি পায়ের ওপর পা দিয়ে আরাম করবে।"
**
হা, হা,তাহলে এখন কি করছি?
*

1 comment:

  1. কষ্ট কষ্ট এগারো মাস, তারপর তাল কাটব আর ভাত খাব

    ReplyDelete