পরেরদিন আমার আর আমার দার্শনিক বন্ধুর চা এর আসরে হাজির নাতিবাবু।বলল দাদু তুমি কাল যে বললে ট্রেনটা এগোতে থাকলে বাকি পথটা যখন যত ছোট আমরা ভাবতে বা মাপতে পারি তত ছোট হবে তখন ট্রেন এগোলে আর কিছু বাকি থাকবে না,ট্রন স্টেশনে পৌঁছে যাবে। কিন্তু কত ছোট আমরা মাপতে বা ভাবতে / হতে পারে?
আমি বললাম সাবচেয়ে ছোট দৈর্ঘ যা আমরা মাপতে পারি তা হল ৫০ পিকো মিটার মানে ৫×১০^-১১মিটার।আর সবচেয়ে ছোট দৈর্ঘ যা সম্ভব তা হল প্ল্যানক দৈর্ঘ যেটা হল ১.৬×১০^-৩৫.
ও আচ্ছা, বলে সে চলে গেল।
বন্ধু বলে বসল " আচ্ছা এখানে তাহলে শুন্য হচ্ছে ধনাত্মক ও ঋনাত্মক দিকে যত ছোট হতেপারে সেই দুরত্বের মাঝের বিন্দু? "
"ঠিক। কিন্তু এখানেই এসেগেল ইন্দ্রিয়ের নির্ভরতা। কারন দৈর্ঘ বা দুরত্ব মানেই দুটি বিন্দুর মধ্যে অবস্থানের পার্থক্য। এ সবই সাপেক্ষ সত্য, নিরপেক্ষ সত্যে দুই বা দিত্ব নেই তাই দুরত্বও নেই,আদি বা অন্তও নেই। পরিবর্তন নেই তাই সময় নেই, সুর্য,চন্দ্র,বাতাস আলো কিচ্ছু নেই।"
"ধুত্তেরি কেবল না আর না, কি আছে বলনা?"
"ওই খানেই তো মুস্কিল, আমরা তো সাপেক্ষ জগতে আলোচনা করছি,এখানকার ভাষায়।
এই ভাষা তো সাপেক্ষ ভাষা, কিকরে এই ভাষা নিরপেক্ষকে বর্ননা করবে? তাই হয় বলছে সেখানে কি কি নেই,বা তা কি কি নয়। আর যেই তার বিশেষত্ব বলতে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, মানে যদি বলে তিনি চিরকালের, ওমনি পন্ডিতেরা বলবেন যেকানে কাল নেই, সেখানে চিরকালের? তাই তর্ক মেনে কেউ বলেছে শুন্য, আর তর্কসাপেক্ষে ভুল জেনেও সাপেক্ষ জগতের ভাষায় কেউ বলেছেন।
তিনি সচ্চিদানন্দ স্বরুপ। "
এমন সময় আবার এসে হাজির নাতিবাবু " দাদু, আমি কো-অর্ডিনেট জিওমেট্রি পড়ছি। তুমি বল তিনটি অক্ষের সংযোগস্থলটি হচ্ছে শুন্য। মানে এই ঘরের উত্তর এবং পুর্ব দেওয়াল আর মেঝে কে যদি অক্ষতল বলি,তাহলে উত্তর আর পুর্ব দেওয়াল যে রেখায় মিলেছে তার মেঝের উপরের বিন্দুকে শুন্য ধরলে পাখাটার অবস্থান নিশ্চয় করে বলা যায়( ৫,৫,৮) ফুট। তাহলে( ০,০,০) কে কিছু নেই বলা যাবেনা কেন?"
তোর ঘরের কোনাটা বাড়ির উত্তরদিকের দেয়াল থেকে,পুবদিকের দেওয়াল থেকে আর প্লিন্থলেভেল থেকে কত দূর?
সেতো (১০,১০,১০) ফুট।
তাহলে তোর শুন্যবিন্দু বাড়ির উত্তর, পুর্ব দেওয়াল আর প্লিন্থ লেভেলকে অক্ষতল বললে (১০,১০,১০)এ অবস্থিত। মানে তোরকাছে যা শুন্য অন্য অক্ষতলেএর হসেবে তার মান শুন্য নয়।
ও তাই, বলে নাতিবাবু বিদায় নিল।
আর আমি বন্ধুকে বললাম।
তাই
শুন্য শুধু শুন্য নয় জানিবে নিশ্চয়।
'শুন্য' আর 'পুর্ন ' "ব্রহ্মে"একাকার হয়।
।।আশীষ ঘোষাল।।
No comments:
Post a Comment