Jul 28, 2022

।।আপনা কে মোর জানা।।



রমন মহোর্ষি র একটা চালু গল্প।

****

একদিন এক ভক্ত এসে খুব কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করল,মহারাজ একটা কথা বলার ছিল কিন্তু সাহস পাচ্ছিনা। বলব?

বল,

দেখুন মহারাজ আমি আমি কে? এর উত্তরে খুব একটা আগ্রহী নই, আমি নিজেকে জানার চেয়ে তাঁকে জানতে চাই। আমি ভক্তি পথের পথিক, ভগবান কে ভালবাসি,ভক্তি করি, সেবাকরি, কোন খারাপ কাজ করিনা,রোজ নারায়ন সেবা না করে অন্নগ্রহণ করিনা। মহারাজ আপনি আমাকে বলুন যে এইরকম জীবন যাপন করলে কি মৃত্যুর পর আমার গোলোকধাম প্রাপ্তি হবে?

মহারাজ বললেন “হবে”।

ভক্ত তো মহা খুশি বলে ” মহারাজ গোলোকধামে আমি গোলকপতির দর্শন পাব? 

মহারাজ বললেন “পাবে”।

ভক্তের খুশি আর ধরেনা, জিজ্ঞাসা করে ” মহারাজ আমি যখন তাঁর দর্শন পাব তখন তিনি আমাকে কি বলবেন?

বলবেন ” আত্মনাং বিদ্ধি। নিজেকে জান।"

।।আশীষ ঘোষাল।।

No comments:

Post a Comment