ঝুমনি লিখেছিলো :-
হারিয়ে গাছে ...নন্টে ফন্টে ..বুদ্ধু ভুতুম ..লালকমল ...
হারিয়ে গাছে..নিশুত রাত এ ..গল্প শুনে শান্ত ঘুম ...
হারিয়ে গাছে..dd-1 ছুটি ছুটি দেখার স্বাদ ...
ছোট্টবেলা পালিয়ে গাছে..বদলে গাছে খেলার ছাদ ..
আজকে শুধু ...মন ছুটি চায়ে .."বড় হবার " জেল থেকে ...
ধুলোর পরত ...চাদর হয়ে ..স্মৃতির নেশা দেয় ঢেকে .
আর আমি :-
মোদের সময় হারিয়ে ছিলো স্বপনকুমার ,মোহন সেই,
গল্প সোনার সময় গেছে বলার কোনো সুযোগ নেই
হারিয়ে ছিলাম ইন্দিরা দি স্বপন বুড়োর গলার সর
হারিয়ে যাওয়াই নিয়ম যখন মিছেই থাকা স্মৃতির পর,
বড় হওয়া বুড়ো হওয়া আটকে রাখার উপায় নেই,
দেখতে বদল উপর উপর আসলে তাঁর বদল নেই .


No comments:
Post a Comment