Sep 12, 2011

ঘুম কাটেনা ,ঘুম কাটেনা,
ঘুম কাটলে ফুল ফোটে না,
ঘুম কাটলে সকল মিলায়,
ঘুমের মধ্যে যাদের খেলায়,
সময় কাটে জীবন বেলায়.

ঘুম  কাটে  না ..কোনো  সময়,
ঘুমের  ঘরেই  বাস,
ঘুমের ঘোরেই করছে সবাই
ভ্রম ফসলের চাষ,
ভ্রম  ফসলে  স্বপ্নের  বুদ  বুদ..
আতশ  কাঁচে  ধাক্কা  খেয়ে  
নিভছে  বারোমাস ,
তাও  আমার  এই  ঘুমের বাসায় বাশ,
ঘুম কাটেনা বলেই মোদের ঘুমের বাসায় বাশ,
স্বপ্নসুখের ভোগেই চলে জীবন জুড়ে শ্বাস.

ঘুম কাটলেই ঘট ভরে যায় আনন্দ আর বিবেকে,
স্কটিশ পাড়ার বিলেকে সব বিশ্ব জানে বিবেকে.

No comments:

Post a Comment