দুঃখ চক্র
জীবন ছাঁকা নোনা পানির ঢের ,
দুঃখ তাপে আকাশ পানে ধায়,
আকাশ,পাহাড়,জীবন নদী বেয়ে,
আবার যে যায় দুঃখ দরিয়ায়.
দুঃখ হচ্ছে চাওয়াটারই ছায়া,
চাওয়া থাকলে মিটবে না তো ছায়া,
দেখছি কেবল,করছি না তো ভোগ,
অনাকান্খার অপর নামী যোগ,
সুখ দুক্ষে সমে ক্রিত্বা ..
করতে যদি পার,
নিজের সাথে দেখা হবে,
দুঃখ সাগর তারো.
No comments:
Post a Comment