জানার বড়াই
এক সময় এক দেশে ছিল এক উই এর ঢিপি . অনেক দিন ধরে একের পরে এক পুরুষ ধরে সেই ঢিপিতে থাকত অনেক উই পোকা . তাদের মধ্যে কেউ ছিল শ্রমিক কেউ বা পন্ডিত , কেউ মিস্ত্রী তো কেউ দার্শনিক , একদিন সেই ঢিপির ১৩৬ তলাতে কয়েকজন বসে গল্প করছে শ্রমিক বলল্লো দেখেছ তিনপুরুষ আগে এইরকম একটা ঢিপি আমাদের পূর্বপুরুষরা বানিয়েছিল তার্যন্ন্যেই আমাদের গর্ব হওয়া উচিত আর এখন তো আমরা অনেক অনেক উন্নতি করেছি . এখন আমরা আরো বড় আর উঁচু ঢিপি অনায়াসে বানাতে পারি . এই পুরনো ঢিপি কিসুন্দর চলছে আর আমরা কিরকম দেখভাল করছি আমাদের বাপ ঠাকুদ্দার এই কীর্তির, সুনেছি আজ থেকে অনেক সময় আগে তখন আমার বাবার বয়স কমই ছিল তখন নাকি একবার উপর থেকে জল পড়া সুরু হয়ে ছিল, ওপর দিকের কয়েক তলা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তুবুও আমাদের এই ঢিপি আজও নিজের পায়ে দাঁড়িয়ে. কালজয়ী আমাদের এই কীর্তি.এইসব শুনে পন্ডিত বলে আরে বাবা তোমরা ভাবছ আজ পর্যন্ত যা ঘটেনি তা কক্ষনো ঘটতে পারে না ,ঘটনা কিন্তু তা নয় .তাই শুনে মিস্ত্রী বলে ওঠে- আরে আমাদের শাস্ত্রে আমরা প্রথমেই ধরে নিয়ছি যে আজকে যদি কোনো ঘটনা কোন একটা বিশেষ কারণে ঘটে আর তা বার বার অনেক জায়গায় ঘটে তবে আমরা ধরে নেব যে সব জায়গায় আর সব সময় ওই কাজ ওই কারণেই ঘটে, অর্থাথ যদি আমরা দেখি যে আগুন জ্বললে ধুম দেখা যায় আর এটা বার বার ঘটে তবে আমরা ধুম দেখলেই ধরে নেব যে সেখানে আগুন অবশ্যই আছে . এই না সুনে পন্ডিত বলে যেইখানেই তো গন্ডগোল আগুন আছে ধুম নেই বা ধুম আছে আগুন নেই এগুলো খুবই সম্ভব আর তা ঘটেও কিন্তু কিছু সময় এই কথাটা ঠিক ছিল কিন্তু আমদের জানার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এখন আর ঠিক নেই , অর্থাত আজকে যেটা ঠিক কালকে সেটা ঠিক নাও থাকতে পারে . এতক্ষণ দার্শনিক এসব কথা শুনছিল ,এবার সে বলে উঠলো - আরে সময় টা দেখো - আমাদের তিন্পুসুশ কেবল কয়েকশ বার সূর্য আর ডোবার সময়ের সমান কিন্তু আরো অনেক অনেক বড় সময়ে কি হবে কে বলতে পারে ? এইরকম কথা চলছে এমন সময় হটাথ গোটা ঢিপি টা কেপে উঠলো আর হ্র্মুর করে ভেঙ্গে পড়তে লাগলো ওরা সুনতেপেলো একটা মৌমাছির কথা ওদের ঢিপি তার কাছ দিয়ে উড়ে যাচ্ছিল --- এখানে হাতি কোথাথেকে এলো! এতদিন এইখানে আছি বাপ ঠাকুরদার কাছেও কখনো শুনিনি যে হাতি এই অঞ্চলে কখনো এসেছে --- বেচারা উই দের ঢিপি টা এতদিন ছিল হাতির পায়ের সামান্য একটু ঠেকায় একদম ধুলোয় মিশিয়ে গেল.. হায় হায় ..যাবার আগে দার্শনিক কেবল বলে যেতে পারল -- হায় রে আমরা আগে যদি জানতাম যে আমরা কত কম জানি তবে হয়ত বোকার মত আমাদের জানার বড়াই করতাম না .
No comments:
Post a Comment