২৫সে বৈশাখ
সকল কাজএ আজকে দিলাম ইতি,
অভিমান আর অহমিকাও বাদ,
আজকে শুধু বন্ধু তোমার ছবি,
ক্নাচের বাধা সরাও নিরব কবি,
জন্মদিনে অগ্নিশিখার রেশ,
আঁধার মন ভরলো যে অশেষ,
আজকে শুধু তোমার হতে চাই,
দেবে …তোমার সহজ পথে ঠাই,
পরশ তোমার আকাশ জুড়ে নীল,
জীবন শেষের তুমি -ই অন্তমিল.
ঝুমনি : -25 সে বৈশাখ
উত্তরে আমার ছড়া :-
কাঁচের পরে কবি তোমার ছবি ,
আজও উজল নতুন নবীন মনে ,
আজও তোমার সহজ পথের আশে,
নতুন নবীন বন্ধু কাছে আসে ,
তোমার অসীম অগাধ গভীর নিলে ,
আজও ওদের জীবন জবাব মেলে ,
সবার মনে পঁচিশে বৈশাখ ,
সুন্দরেরী আগুন জেলে যাক ,,,,
অন্তরে আজ কেবল তোমার নাম ,
সবাই আজি জানায় যে প্রনাম .


No comments:
Post a Comment