জল মে কুম্ভ, কুম্ভ মে জল, অন্দর বাহার পানি,
টুটা কুম্ভ,জলমে জল সমায়া,
এ তত্ব কহিও জ্ঞানী।
সন্ত কবীর।
***
নাতিবাবু হঠাৎ একদিন প্রস্ন করে বসল "আচ্ছা দাদু মানুষ মরে গেলে কি হয়,ছবি না তারা?" কি আর বলি, বল্লুম কোনটাই নয়। "তাহলে কি হয়? বলনা,বলনা।"
বল্লুম বেশ "তবে এক কাজকর, এখন তো তোমরা বিজ্ঞান পড়ছ, একটা পরিক্ষা কর। একটা বাটিতে খানিক বরফ নাও ফ্রিজ থেকে,তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো কর, করে বাটিটার ভিতর দিকে বেশ চেপে চেপে লাগাও।আর তারপর ডিপফ্রিজে রেখে দাও।" নাতিবাবু তো মহানন্দে তার মাকে বিরক্ত করতে চলে গেল। আমি একটু রেহাই পেলুম।
কিন্তু রেহাই কি আর আছে, খানিক বাদেই নাতিবাবু হাজির,বলে "এবারে কি করব?"
এবারে বাটিটা উল্টে দিয়ে একটু ঠোকা দিলেই পেয়ে যাবে একটা বরফের বাটি। যাও করে ফেল।আর বরফের বাটিটাকে ডিপফ্রিজে রেখে দাও।
পরের দিন আবার, "এবারে কি করব?"
মহা মুশকিল, বললাম " দেখ বাটিটার অবস্থা?"
চট করে ঘুরে এসে বলে" বেশ ভাল, বরফের বাটি তৈরি হয়েছে "
বললাম "এবারে একটা গামলায় খানিকটা জল আন"
তখুনি হকুম তামিল।
"এবারে বরফের বাটিটায় অল্পজল নিয়ে গামলায় ভাসিয়ে দে।"
হুকুম তামিল।
এবারে বসে দেখ কি হয়।
নাতিবাবুর চোখের সামনে বাটিটা গলে যেতেই বাটির জল, বাটিগলা জল,আর গাম্লার জল এক হয়ে গেল।
নাতিবাবু বলে এতো সবটাই জল হয়ে গেল।
আমি বললাম" মনেকর বাটির জলটা আমি আর বাটিটা আমার দেহ,
সময় হলেই বাটিটা গলে জলে জল মিশে যাবে।
তাহলে মানুষ মরেগেলে কি হয়?"
নাতিবাবু বলে " জলে জল মিলে যায়"
আমি বললাম " ঠিক। "
*******
পঞ্চভুত (তরল, কঠিন,বায়বিয়,শক্তি, আকাশ) = জল
No comments:
Post a Comment