Apr 7, 2022

-ঃঅসুখ ঃ-

-ঃঅসুখঃ-
************
পৃথিবীর সুগভীর অসুখ এখন।
চাহিদা যখন সন্তোষকে অতিক্রম করল, অসুখের শুরুটা তখন।
বল্গাহীন চাহিদা তৈরি করল উৎপাদন, আর উৎপাদন উৎপন্ন করল চাহিদা।
ভোগের চাহিদা,ক্ষমতার চাহিদা, চাহিদার ঠুলি দেখতে দিলনা পরিনাম।
কেউ একজন বলেদিল," রনে আর প্রেমে অনৈতিক বলে কিছু নেই"। চাহিদা বড় খুশি হল মেনে নিতে। 
ব্যক্তির আরো চাই, রাষ্ট্রের আরো চাই, 
ভুলে গেল কেন চাই।
চাই,চাই, চাই....  মারি অরি পারি যে কৌশলে।
শান্তি যাক, জীব যাক, জাতি যাক, পৃথিবীর কোটিবছরের সঞ্চিত শক্তি যাক, তবু চাই।
সভ্যতা ভুলে গেল প্রকৃতি একটা গতিশীল সাম্যাবস্থা,(dynamic equilibrium)যত বাড়বে চাহিদা, যত নাড়িয়ে দেবে সাম্য, তত সে চাইবে সাম্যে ফিরতে, তৈরি হবে অসুখ, তা সে জৈবিক হোক বা রাজনৈতিক। 
পৃথিবির গভীর অসুখ এখন।
এতেও কি সম্বিত ফিরবে? 
চাহিদার ঠুলি খুলে পড়বে?
পরিনাম দেখে, নতযানু হয়ে ক্ষমা চাইবে সে সন্তোষের কাছে?সাম্য ফিরবে প্রকৃতি তে?
আশা তো বোতল থেকে বেরতে পারেনি,তাই আজো আছে আমাদের কাছে।

No comments:

Post a Comment