Jul 1, 2018

রোবটিক্স




রোবটিকস
কাল পাগল বুদ্ধিমান কম্পিউটার নিয়ে খেপেছিল, আজ বকবে রোবট নিয়ে। রোবট কম্পুটারের এক কাঠি আগে। এটা একটা যন্ত্র,যে নাকি অনেকটা মানুষের মত কিছু কাজ করতে পারে।আবার বেশকিছু রোবট তৈরি করা হয়েছে বিশেষ কিছু কাজ মানুষের চেয়ে অনেক বেশি এফিসিয়েন্টলি করার মত করে।কিছু রোবট আবার এমন ভাবে বানানো,যে সে যেকাজ যে পরিস্থিতিতে করবে তা মানুষের অসাধ্য। যেমন কোন রোবট সাগরের এমন গভীরে নেমে খবর আনতে পারে যেখানে মানুষ যেতে পারেনা,কিম্বা সে অন্য গ্রহে পাথর কুড়োয় মানুষের জন্য।কোনটা আবার কারখানায় কাজ করে আর মানুষের চেয়ে অনেক বেশী নিখুঁত আর অনেক বেশী পরিমানে উৎপাদন করে।
কাল বলেছিলাম, কম্পিউটার অনেক কাজ করতে পারে কিন্তু সবটাই মানসিক, মানে,তথ্য বিশ্লেষন। আর এই তথ্য তাকে যোগাতে হয়,সে নিজে যোগাড় করতে পারেনা।কম্পিউটার কে বুদ্ধিমান হতে হলে নিজে থেকেই তথ্য সংগ্রহের ক্ষমতা চাই।আর যদি তাকে শারিরীক কাজ করতে হয় তবে তার একটা শরীর চাই।এই বিশেষ ধরনের শরীর ওয়ালা কম্পিউটারই রোবট। বুদ্ধিমান হতে তবু একটা ফাঁক থেকেযায় সেটা হল,তথ্য ভান্ডার ঘেঁটে করনীয় স্থির করার ক্ষমতা।
তাহলে দেখলাম রোবট মানে একধরনের শরীরের মধ্যে বসান এক কম্পিউটার।
এবারে ভাবুন রোবট যদি নিজেই নিজের খারাপ কলকব্জা সারাতে পারে,নিজেই নিজের চলার জন্য দরকারি শক্তি উৎপাদন করতে পারে,আর নিজেই আর একটা নিজের মত রোবট বানাতে পারে, তাহলে কিরকম হয়?
কি বললেন?  অনেকটা জীবের মত?
-----------------+-------------------
যাক। রোবট নিয়ে অনেক হল এবার কালকে বলা কম্পিউটার প্রোগ্রামের, মানে অটোমেটেড একাউন্টং য়্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম,যাকে আমরা গুপ্ত সাহেব বলি,তাঁর কথায় আসা যাক।
গুপ্ত সাহেবকে মাত দেওয়া তো সহজ কম্মো নয়, কোটিতে গুটি কয়েক লোক হয়ত পারতে পারে,কিন্তু বাকিদের?  বাকিরা বুড়ো হতে থাকে আর গুপ্তসাহেবের হিসেব চলতেথাকে। গুপ্ত সাহেবের হিসেব সবসময় রেডি। কিন্তু তিনি যে খোলে থাকেন আর হিসেব করেন সেটাতো চিরদিন চলেনা, আবার মুস্কিল হচ্ছে গুপ্ত সাহেবের ব্যালান্সও তো শুন্য হয়না এখন উপায়? শুন্য না হওয়া অব্ধি তো থামা যাবেনা।  গুপ্ত সাহেব কি আর করেন একবারে খোল ভাঙার আগের মুহুর্তের ব্যলান্স ওনার প্রোগ্রামার বিধাতা পুরুষের মেন ফ্রেমের ক্লাউডে ট্রান্সফার করে ছুটি পান।
মেন ফ্রেমের ট্রেন্ড য়্যনালাইজার গুপ্ত সাহেবের পাঠান ডাটা য়্যানালাইস করে আর দুনিয়ার যত সেল্ফ জেনারেটিং রোবট ম্যানুফ্যাকচারারারের ডাটাবেস স্ক্যান করে বার করে ফেলে কোন রোবটের নতুন গুপ্তসাহেবের খাতায় এই ব্যালান্স ট্রান্সফার করা যাবে যাতেকরে বিধতাপুরুষের ইচ্ছা মত সেই রোবটটা গুপ্ত সাহেব কে মাত দিতে পারে। ব্যালান্স ট্রান্সফার হলেই আবার খুলে যায় খাতা আবার সুরু গুপ্ত সাহেবের কাজ।
কোটিতে গুটিক গুপ্তসাহেবকে মাত দেয় আর বুঝেযায় যে সেই কম্পুটারটা আসলে মেন ফ্রেমেই,  কেবল ভাবছিল যে সে একটা আলাদা কম্পিউটার বা রোবট, আসলে সে যা দেখছিল বা বুঝছিল তা স্বপ্ন ছিল।
দোহাই আপনাদের, মারবেননা,বুঝতে পারছি পাগলামি টা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আপনারা তো পাগল নন, যদি এই অব্ধি পড়ে ফেলে থাকেন,নিজ গুনে পাগল কে মার্জনা করবেন।
আলাস্কার সমুদ্রে সাঁতার কাটতেথাকা এক বিধাতাপুরুষের রোবট এর ছবি দিলাম যাতে আপনারা না পোড়েই লাইক দিতে পারেন।

No comments:

Post a Comment