Mar 16, 2012

রু ই



ভাজো যদি পাকারুই, প্রাণ যায় তাও সই
পড়ে যদি তাতে দই হয়েযায় দইরুই,
মনদিয়ে খেয়েজাও করোনাকো হাই চৈ...
খেতে ভালো লাগে রুই সর্ষের সাথে,
জিরেবাটা ঝোল, তাও জমে যায় পাতে,
আরও জমে যায় রুই যদি হয় ভাপে,
ভাবনা ভোলায় রুই ,ভোজনে আলাপে,
আলাপে ঝালায় কিবা মীড় আর গতে,
পাকা রুই শোভে যেনো সকলের পাতে...
আঁশ পোঁটা খুঁটে এনে রাঁধে ফুটপাতে,
সন্ধা হলেই যায় গলাটা ভেজাতে,
সেখানেও পচা রুই জুটে যায় সাথে . 

No comments:

Post a Comment