কালীপুজোর দিন ছেলেরা ফানুষ ওড়াচ্ছে,দেখে হঠাৎ মনেহল কি করে ওড়ে এই ফানুষ?একটা কাগজের বা কাপড়ের খোলোস তার মধ্যে গরম হাওয়া, তলায় একটা বাতি, যেটা গরম হাওয়া তৈরি করে লাগান থাকে ওই খোলসের নিচে।আর ঐ গরম হাওয়া হাল্কা হওয়ার কারনে খোলসটাকে ভাসিয়ে রাখে,উড়িয়ে নিয়ে যায়।
অদ্ভুত মিল আমাদের সাথে এই ফানুষএর, এই দেহের খোলসটা ভাসিয়ে রাখে, উড়িয়ে নিয়েযায় অহংকারের হাল্কা হাওয়া,সেই হাওয়া তৈরিকরে রিপুর প্রদীপ।যদি প্রদীপ নেভে,যদি অহংকারের তাপ প্রানবায়ুকে হাল্কা না করে তবে ফানুসটা নেমে আসে চিরন্তন সত্যের ভুমিতে।
আমরা ক করছি... ওই ছেলেটার মত জীবন ভোর রিপুর আগুনে অহংকারের হাল্কা হাওয়া তৈরি করে এই খোলসটাকে সত্যের ভুমি থেকে উডিয়ে রাখছি.......
অহংকারের গরম হাওয়া কে ঠান্ডা করতে পারে জ্ঞানের শীতলতা। না কেতাবী জ্ঞান নয়, জীবন থেকে শেখা, জীবনের অন্য শেখা পরমার্থ
ReplyDelete