Nov 25, 2011

ভব

যথা বস্ত্র জীর্ণ হলে পরে,
নরে নব বস্ত্র গ্রহণ করে,
দেহ জির্নো হলে পরে,
দেহী অন্য দেহে প্রবেশ করে,
......
একথাটা যেমনি বলা,
টেকো এক আধপাগলা,
ঝুপ করে বাড়িয়ে গলা,
প্রশ্ন রাখলো সভায় ভাই ..
........
কালকে আমি কাক ভোরেতে,
দেখনু বিনা ভুল ভুলাতে,
পুরো পাগল এই করিলো
ছিন্ন বস্ত্র ফেলেই দিলো,
নতুন একটা রাখাই ছিলো,
তবু নতুন নাহি নিলো
নিরাবরণই চলে গেলো...

No comments:

Post a Comment